International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 3 (May-June 2026) Submit your research before last 3 days of June to publish your research paper in the issue of May-June.

ভারতীয় প্রেক্ষাপটে নারী ও প্রকৃতি: একটি দার্শনিক সমীক্ষা

Author(s) Debesh Mudi
Country India
Abstract সারসংক্ষেপঃ
বর্তমান সময়ে সমগ্র বিশ্বে নারী ক্ষমতায়নের অবস্থান উত্তোরত্তর বৃদ্ধি পেলেও নারীর সামগ্রিক ক্ষমতায়ন বিষয়ে আজও প্রশ্নের অপেক্ষা রাখে। নারীর সমানাধিকার ও ক্ষমতায়নের পক্ষে আজও বিশ্বের কোন না কোন অংশে আন্দোলন সংঘটিত হয়ে চলেছে। তারই সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন, বৃক্ষ রোপন রোধ, সবুজায়ন তথা প্রকৃতি বিষয়ে বিশ্বের সকল চিন্তাশীল ব্যক্তিবর্গ আন্দোলন করে চলেছে। নারীর নৈতিক অবমূল্যায়ন ও প্রকৃতির অবমূল্যায়ন আধুনিক যুগে অহরহ সংঘটিত হচ্ছে। যদিও এ বিষয়ে আন্দোলনের সূত্রপাত পাশ্চাত্তে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে। নারীর ক্ষমতায়ন, নৈতিক মূল্যায়ন ও সমানাধিকারের লক্ষ্যে নারীবাদীগণ ও প্রকৃতির অবমূল্যায়ন বিরুদ্ধে পরিবেশবাদীগণ পৃথক পৃথকভাবে আন্দোলন ও জন সচেনতার জন্য নিজ নিজ যুক্তি প্রদান করেছেন। পরবর্তীক্ষেত্রে, নারী ও প্রকৃতি উভয়ই নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছে, তার নৈতিক অবমূল্যায়ন করা হয়েছে, এ বিষয়ে সোচ্চার হয়ে প্রকৃতি-নারীবাদের আন্দোলন করেছেন প্রাচ্য ও পাশ্চাত্ত্যের প্রকৃতি-নারীবাদীগণ। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল মারিয়া মাইজ, বন্দনা শিবা, মারে বুকেচিন প্রমুখ ব্যক্তিবর্গ।
উপরোক্ত ব্যক্তিবর্গ প্রকৃতি-নারীবাদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপনের ভিত্তিতে তাঁদের মতবাদকে দৃঢ়প্রতিজ্ঞ করেছেন। এই নিবন্ধে আমার প্রতিপাদ্য বিষয় হল ভারতীয় দর্শনে বিষেশত বৈদিক যুগ থেকে সাংখ্য দর্শন সম্প্রদায়ে নারী ও প্রকৃতি এর কীরুপ অবস্থান লক্ষ্য করা যেত? যদিও আধুনিক যুগের যেসব চিন্তাবিদ নারী ও প্রকৃতি বিষয়ে যে সমস্যা নিরন্তর আলোচনা ও আন্দোলনের মাধ্যমে অগ্রসর হয়েছে, সেই সব সমস্যাগুলি ভারতীয় দর্শনে সরাসরি পাওয়া না গেলেও, গ্রন্থে যেসব ধারনাগুলি পাওয়া যায় তার ভিত্তিতে একটি সামগ্রিক ধারনা আমরা পেতে পারি।
Keywords কথামুখঃ নারী ক্ষমতায়ন, সমানাধিকার, নৈতিক মূল্যায়ন, প্রকৃতি-নারীবাদ
Field Sociology > Philosophy / Psychology / Religion
Published In Volume 7, Issue 4, July-August 2025
Published On 2025-07-23
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i04.51599

Share this