International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 2 (March-April 2026) Submit your research before last 3 days of April to publish your research paper in the issue of March-April.

বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম্’: অনুপ্রেরণা ও অভিপ্রায়

Author(s) Dr. Tapabrata Bhaduri
Country India
Abstract বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম্’ সঙ্গীত দেশমাতৃকার বন্দনা রূপেই লোকপ্রসিদ্ধ৷ ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগে বহু নির্ভীক বিপ্লবী গানটিকে দেশপ্রেমের অমোঘ মন্ত্র হিসেবে সানন্দে গ্রহণ করেছিলেন। তবে এই রচনার অন্তর্নিহিত উপাদানগুলি বিচার করলে দেখতে পাওয়া যায়, মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য-র ভাব ও ভাষারূপের সঙ্গে গানটির ঘনিষ্ঠ সাযুজ্য আছে৷ এই প্রসঙ্গে উল্লেখ্য, ১৮৮২ খ্রিস্টাব্দে ‘আনন্দমঠ’ উপন্যাসে গানটি প্রথম প্রকাশিত হওয়ার পরে ‘বন্দে মাতরম্’ সঙ্গীতের অন্তর্লীন কিছু অনুষঙ্গ মুসলমান সমাজের কাছে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল মূলত দুটি বিশেষ কারণে। প্রথমত, এই গানে দেশমাতৃকাকে হিন্দু পৌরাণিক দেবমণ্ডলের বিভিন্ন দেবতার প্রতিচ্ছবি হিসেবে আরাধনা করা হয়েছে, যা ইসলামের অপৌত্তলিক একেশ্বরবাদী আদর্শ বা ‘তৌহিদ’-এর পরিপন্থী৷ দ্বিতীয়ত, ‘আনন্দমঠ’উপন্যাসের কাহিনী যে ঐতিহাসিক পটভূমিতে রচিত, সেখানে মুসলিম সমাজের প্রতি এক ধরণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে; যা স্বাভাবিক ভাবেই মুসলমান সমাজের একটি বড় অংশকে রাজনৈতিক ভাবে ব্যথিত ও বিমুখ করে তোলে। বর্তমান প্রবন্ধে এই বিষয়গুলি নিয়ে তথ্যনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করা হয়েছে৷
Keywords বন্দে মাতরম্, আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র, সন্ন্যাসীবিদ্রোহ, দেবীমাহাত্ম্য, শ্রীশ্রীচণ্ডী, আদিমাতা
Field Sociology > Linguistic / Literature
Published In Volume 8, Issue 1, January-February 2026
Published On 2026-02-22
DOI https://doi.org/10.36948/ijfmr.2026.v08i01.69685

Share this