International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 2 (March-April 2026) Submit your research before last 3 days of April to publish your research paper in the issue of March-April.

বুদ্ধির মুক্তি আন্দোলন : শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে ফিরে দেখা বর্তমানের চোখে

Author(s) Sudip Hazra
Country India
Abstract উনিশ শতকে বাংলার নবজাগরণে বাঙ্গালি মুসলমানদের অংশগ্রহণ ছিল খুবই নগণ্য। ফলে নবজাগরণের প্রকৃত সুফল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিলো ১৯২০-র দশক পর্যন্ত। ১৯২৬ সালে জানুয়ারি মাসে ‘মুসলিম সাহিত্য পরিষদ’ গঠনের মধ্য দিয়ে তারা ধর্মনিরপেক্ষ জ্ঞানচর্চার শুরু করেছিলো। এখান থেকেই বাঙ্গালী মুসলমান সমাজের প্রকৃত নবজাগরণ শুরু হয়েছিলো। ঢাকাকে কেন্দ্র করে এই আন্দোলন গড়ে উঠেছিল। কাজী আব্দুল ওদুদ,কাজী নজরুল ইসলাম,কাজী মোতাহার হোসেন,মহম্মদ শহীদুল্লা,আবুল ফজল প্রমুখের চেষ্টায় বাঙ্গালী মুসলমান ধর্মান্ধতা,অশিক্ষা এবং কুসংস্কার দূর করে ধর্মনিরপেক্ষ,যুক্তিবাদি,ইহজাগতিক মানবতাবাদের যাত্রা শুরু করেছিল। কিন্তু ১৯৩৭ সালের নির্বাচন ও তার পরবর্তী ১৯৪৭ সালের দেশভাগ এই আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল। যদিও ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তি্যুদ্ধেও বাঙ্গালি মুসলমানেরা বলিষ্ট আত্মপরিচয়ের স্বাক্ষর রেখেছিলেন। কিন্তু ক্রমশ বুদ্ধির মুক্তি আন্দোলন তার প্রবাহ হারাতে শুরু করেছিল। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে সে ঐতিহ্য পর্যালোচনা করা দরকার। বর্তমান প্রবন্ধে সেই ঐতিহ্যকেই বিশ্লেষণ করার চেষ্টা করব।
Keywords নবজাগরণ, সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, ভাষা আন্দোলন, অপারেশন সার্চলাইট, মুক্তিযুদ্ধ,গনহত্যা,উন্মাহ।
Field Sociology > Linguistic / Literature
Published In Volume 8, Issue 2, March-April 2026
Published On 2026-03-26

Share this