International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 2 (March-April 2026) Submit your research before last 3 days of April to publish your research paper in the issue of March-April.

নারীবাদ : চরমপন্থা ও উদারনৈতিকতা; একটি তুলনামূলক বিশ্লেষণ।

Author(s) Ms. Amrita Chatterjee
Country India
Abstract উনবিংশ শতাব্দী থেকে নারীবাদী চিন্তার উদ্ভব ও বিকাশ সমাজে নারী-পুরুষের অবস্থানগত বৈষম্য, শোষণ ও অবদমনের ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে ওঠে। Charles Fourier-এর ‘Feminism’ শব্দপ্রয়োগ থেকে শুরু করে পরবর্তীকালে এর বহুমাত্রিক তাত্ত্বিক রূপায়ণ নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সুসংহত করে। এই প্রবন্ধে নারীবাদের বিভিন্ন তত্ত্বের মধ্যে বিশেষত উদারপন্থী (Liberal Feminism) ও চরমপন্থী (Radical Feminism) ধারার সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। উদারপন্থী নারীবাদ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও যুক্তিবাদের ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলে এবং আইন, শিক্ষা ও সামাজিক কাঠামোর অন্তর্ভুক্তির মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূরীকরণের পক্ষে অবস্থান নেয়। অপরদিকে, চরমপন্থী নারীবাদ পিতৃতান্ত্রিক কাঠামোকেই বৈষম্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করে এবং সমাজব্যবস্থার মৌলিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। উভয় ধারার মধ্যে পন্থাগত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের অভিন্ন লক্ষ্য হল নারীর ‘other’ সত্তার অবসান ঘটিয়ে মানবিক মর্যাদা ও সমতা প্রতিষ্ঠা করা। প্রবন্ধের উপসংহারে একটি মধ্যপন্থার প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেখানে ব্যক্তিস্বাধীনতা, লিঙ্গসমতা ও পারস্পরিক সহাবস্থানকে সমান গুরুত্ব দেওয়া হয়।
Keywords নারীবাদ, উদারপন্থী নারীবাদ, চরমপন্থী নারীবাদ, পিতৃতন্ত্র, লিঙ্গ বৈষম্য, লিঙ্গ পরিচয়, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সমতা, সামাজিক ন্যায়, নারীর অধিকার।
Field Sociology > Philosophy / Psychology / Religion
Published In Volume 8, Issue 2, March-April 2026
Published On 2026-04-03

Share this