International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 4 (July-August 2026) Submit your research before last 3 days of August to publish your research paper in the issue of July-August.

সহজিয়া বৈষ্ণব ধর্মে উজান সাধনা

Author(s) Dr. Tapabrata Bhaduri
Country India
Abstract সহজিয়া বৈষ্ণবধর্ম বাংলার একটি বিশিষ্ট লোকায়ত ও কায়সাধনাভিত্তিক ধর্মীয় সম্প্রদায়। সহজিয়া বৈষ্ণবরা বিশ্বাস করেন, ঈশ্বরের অবস্থান মন্দিরে নয়, বরং নরবপু বা মানুষের দেহের মধ্যেই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব লুক্কায়িত আছে। সাধারণ ভাবে মানুষের কামপ্রবৃত্তির গতি নিম্নাভিমুখী। সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে এই অধঃমুখী প্রাকৃত কামকে মেরুদণ্ডের সুষুম্না নাড়ী দিয়ে শিরোপরি সহস্রারে ঊর্ধ্বমুখী করার নামই ‘উজান সাধনা’। এই প্রক্রিয়ায় বিষাক্ত কাম পরিশোধিত হয়ে অপ্রাকৃত প্রেমে বা অমৃত রসে রূপান্তরিত হয়। সহজিয়া সাধনার তিনটি স্তর রয়েছে — প্রবর্ত, সাধক এবং সিদ্ধ। আধ্যাত্মিক উত্তরণের জন্য এই সাধনায় উপযুক্ত সাধনসঙ্গিনী বা পরকীয়া নায়িকার প্রয়োজন। মানুষের দৃশ্যমান স্থূল শরীর হল ‘রূপ’ এবং তার অন্তরের দিব্য সত্তা হল ‘স্বরূপ’। স্থূল রূপের উপরে দিব্য স্বরূপের আরোপ ঘটিয়ে তাঁরা লৌকিক মিলনকে অলৌকিক ভগবৎ-প্রেমের স্তরে উন্নীত করেন।
Keywords গৌড়ীয় বৈষ্ণবধর্ম, সহজিয়া বৈষ্ণবধর্ম, রাগাত্মিকা ভক্তি, রাগসাধনা, উজান সাধনা, বাণসাধনা, পিরীতি-সাধন, রূপ-স্বরূপ তত্ত্ব
Field Sociology > Philosophy / Psychology / Religion
Published In Volume 8, Issue 4, July-August 2026
Published On 2026-07-09
DOI https://doi.org/10.36948/ijfmr.2026.v08i04.83201

Share this