International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160   •   Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 5 (September-October 2026) Submit your research before last 3 days of October to publish your research paper in the issue of September-October.

বিশ শতকে বাংলা সাহিত্যে রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা – ঘরে-বাইরে উপন্যাসের স্বদেশিকতা

Author(s) Mr. Palan Saha
Country India
Abstract বাংলা কথাসাহিত্যে অনেক উপন্যাসিকের উপন্যাস রয়েছে রাজনৈতিক ইতিহাসের ছত্রছায়া। সেখানে দাঁড়িয়ে বলা যায় শ্রেষ্ঠ উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’প্রথম। এই আনন্দমঠ হতেই দেশাত্মবোধক বা স্বদেশীকতার শুরু। এই উপন্যাসের মধ্য দিয়ে শুরু হলেও পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সতীনাথ ভাদুরি প্রমুখ উল্লেখযোগ্য।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদেশিকতার আরো দৃষ্টান্ত ‘জীবনস্মৃতি’তে –
”বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশীপ্রথার চলন ছিল কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জাগিতেছিল। স্বেদেশের প্রতি পিতৃদেবের যে একটি আন্তরিক শ্রদ্ধা তাঁহার জীবনের সকলপ্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল তাহাই আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশপ্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল। বস্তুত, সে-সময়টা স্বদেশপ্রেমের সময় নয় তিখন শিক্ষিত লোকে দেশের ভাষা এবং দেশের ভাব উভয়কেই দূরে ঠেকাইয়া রাখিয়াছিলেন) আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছেন। আমার পিতাকে তাঁহার কোনো নূতন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়াছিলেন, সে-পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল।“
তবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশীকতার বীজ মন্ত্র আরো স্পষ্টরূপে দেখা যায় বিশশতকের প্রথম পর্বেই উপস্থাপন করেছেন তার লেখা ‘ঘরে-বাইরে’ উপন্যাস রচনার মধ্য দিয়ে। উপন্যাসটিতে তিনজন স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র রয়েছে। তবে সেই তিনজনের স্বাদেশিকতা ভিন্ন আর নিখিলেশের স্বদেশিকতা নিষ্ক্রিয় ও নিষ্প্রভ। সে শুধু যবনিকার অন্তরালেই ছিল কি?না তাকে উৎসাহিত করেছে বাল্যশিক্ষক চন্দ্রনাথ বাবুর মধ্য দিয়ে স্বদেশীকতার যে আদর্শ প্রচারিত হয়েছে তার সঙ্গে রবীন্দ্রনাথের মতাদর্শের মিলও সুস্পষ্ট ছিল। তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটেছে এখান থেকে।অন্যদিকে সন্দীপ ছিল মূল কান্ডারী এবং তার পথে বিমলা ছিল বাহক।
Keywords স্বদেশীকতা, উপন্যাস,বিশ শতক, রাজনৈতিক, মতাদর্শ, ব্যক্তি, স্বতন্ত্র, কান্ডারী ইত্যাদি।
Field Arts
Published In Volume 8, Issue 5, September-October 2026
Published On 2026-09-26

Share this