International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160   •   Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 6 (November-December 2026) Submit your research before last 3 days of December to publish your research paper in the issue of November-December.

নাথসাধনায় ও সাহিত্যে কামপ্রবৃত্তির উদ্গতি

Author(s) Dr. Tapabrata Bhaduri
Country India
Abstract ভারতীয় লোকায়ত ধর্মসাধনার ইতিহাসে নাথপন্থা একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। রসায়নবাদী সিদ্ধসম্প্রদায়ের উত্তরসূরি এই নাথযোগীরা যোগসাধনার মাধ্যমে জরা ও মৃত্যুকে জয় করে অজর-অমর ‘দিব্যদেহ’ বা ‘পক্বদেহ’ লাভ করতে চেয়েছেন। তাঁদের মতে, মানবদেহ একটি ব্রহ্মাণ্ডস্বরূপ; যেখানে সহস্রারস্থিত চন্দ্র থেকে ক্ষরিত অমৃতধারা নাভিমূলের কালাগ্নিরূপী সূর্য গ্রাস করে। ‘উল্টা-সাধনা’ বা খেচরী মুদ্রার মাধ্যমে এই অমৃতধারাকে ঊর্ধ্বমুখে চালিত করে সংরক্ষণ করাই নাথসাধনার মূল লক্ষ্য। যদিও গোরক্ষনাথের ধারায় নাথযোগীদের সাধনপথ নারীসঙ্গ বর্জিত, তথাপি মৎস্যেন্দ্রনাথ প্রমুখ আচার্যের পরম্পরায় বজ্রৌলী বা সহজৌলীর মতো যৌগিক প্রক্রিয়ারও প্রচলন ছিল। তদুপরি, ময়নামতীর উপাখ্যানে নারীর আধ্যাত্মিক গুরুসত্তাকে শ্রদ্ধার সঙ্গেই স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিশেষে বলা যায়, সহজাত জৈব আবেগের অবদমন নয়, বরং কামপ্রবৃত্তির ঊর্ধ্বগমন ও উন্নয়নের মাধ্যমে পরম শিবত্ব প্রাপ্তিই নাথসাধনার চূড়ান্ত আদর্শ।
Keywords নাথধর্ম, উল্টা-সাধনা, গোরক্ষনাথ, ময়নামতী, মহাজ্ঞান, রসায়নবাদী, দেহব্রহ্মাণ্ড
Field Sociology > Philosophy / Psychology / Religion
Published In Volume 8, Issue 6, November-December 2026
Published On 2026-11-18
DOI https://doi.org/10.36948/ijfmr.2026.v08i06.92292

Share this