International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 3 (May-June 2026) Submit your research before last 3 days of June to publish your research paper in the issue of May-June.

সহজযানী বৌদ্ধধর্মে কামপ্রবৃত্তির ঊর্ধ্বায়নের সাধনা

Author(s) Dr. Tapabrata Bhaduri
Country India
Abstract বৌদ্ধধর্মের বিবর্তনে ‘সহজযান’একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রহস্যময় অধ্যায়। থেরবাদী বৌদ্ধধর্মের কঠোর অনুশাসন ও কৃচ্ছ্রসাধন ত্যাগ করে, তান্ত্রিকতার প্রভাবে উদ্ভূত এই শাখা মানুষের সহজাত প্রবৃত্তিকে দমনের পরিবর্তে তাকেই আধ্যাত্মিক উত্তরণের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল। সহজিয়া সাধকদের মতে, ‘প্রজ্ঞা’ ও ‘উপায়’-এর মিলনেই পরম নির্বাণ বা ‘সহজ মহাসুখ’ লাভ করা সম্ভব। শূন্যতা ও করুণার অপূর্ব সমন্বয় বৌদ্ধ সহজযানকে এক অনন্য দার্শনিক ও সাধনাগত উচ্চতা দান করেছে, যেখানে মানবদেহকেই পরম সত্যের আধার রূপে বিবেচনা করা হয়।
Keywords থেরবাদী বৌদ্ধধর্ম, হীনযান, মহাযান, বজ্রযান, কালচক্রযান, সহজযান, প্রজ্ঞা, উপায়, সহজ মহাসুখ, চর্যাগান
Field Sociology > Philosophy / Psychology / Religion
Published In Volume 8, Issue 3, May-June 2026
Published On 2026-05-13

Share this